ত্রিশালে মাদকসহ আটক ২

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৭
 
ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাঁজা ও ১১০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।
 
আটককৃতরা হলেন- মো. রুবেল মিয়া (২৪) ও মো. সুজন মিয়া (২২)। শনিবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলাইমান গ্রামে জয়জু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল চাকমা এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।
 
ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, শনিবার আটককৃতদের কোর্টে চালান দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান