লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. লিটন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইসলাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন আটিয়াতলি গ্রামের মৃত নজির আহমেদ ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইসলাম মার্কেট এলাকায় লিটন রাস্তার পাশে দাড়িয়ে ছিল। রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামে একটি বাস তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/জামান
