থাইল্যান্ডের রাজার প্রোফাইল ফেসবুকে শেয়ার করায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে দেশটির এক নাগরিককে। জাতুপাত বুনপাত্তারাক্ষা নামের ওই নাগরিক সেনা সমর্থিত সরকারের বিরোধিতা কারীদের দলেন সমর্থক।
মানবাধিকার কর্মীদের দাবি, রাজার প্রোফাইল বিষয় না, আসল বিষয় হল সরকারের বিরোধিতা করা। সেজন্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে। ডিসেম্বরে থাইল্যান্ডের নতুন রাজার অভিষেকের দুদিন পরেই আটক করা হয়েছিলো মিস্টার জাতুপাতকে। একই প্রোফাইল বিবিসি প্রকাশ করেছিল।
অক্টোবরে পিতা ভূমিবল আদিলুয়াদেজের মৃত্যুর পর ডিসেম্বরে অভিষিক্ত হয়েছেন নতুন রাজা ভাজিরালংখর্ন, আর সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন জাতুপাত। ২হাজার ৪১০ জন বিবিসির পোস্টটি শেয়ার করেছিলো কিন্তু বিচার হচ্ছে শুধু মাত্র একজনের। শুক্রবার তাকে একটি আদালতে নেয়া হয়েছিলো অল্প সময়ের জন্য।
আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে আগামী মাসে। আর বিচারে দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে জাতুপাতের। তার আইনজীবীরা অবশ্য বলছেন জাতুপাতের মনোবল দৃঢ় রয়েছে এবং তিনি লড়াই চালিয়ে যাবেন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
