ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাদের প্লাস্টার খসে রুশিয়া বেগম (৪৫) নামে এক রোগীর স্বজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহত রুশিয়া বেগম জানান, গত ২৭ জানুয়ারি নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে তার স্বামী গোলাপ রহমানকে হাসপাতালে ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরে স্বামীর বেডের পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ছাদ থেকে প্লাস্টার খসে তার মাথায় পড়ে। এতে তার মাথার বিভিন্ন স্থানে কেটে যায়। ঘটনার পর তাকে নিউরো সার্জারি বিভাগে নিয়ে চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/উজ্জল
