‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন মডেল ও অভিনেত্রী আজমেরী আশা।
শুক্রবার বিকেলে ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ডে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে এসে এই অভিনেত্রী বলেন ‘সমাজ পরিবর্তনশীল প্রতিটি কাজে সব সময়ই তরুণরা সবার আগে এগিয়ে এসেছে। আমি বিশ্বাস করি- তরুণদের প্রতিনিধি হিসেবে আমার মত অনেকেই এগিয়ে আসবে এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে।’
IMG0
তিনি আরো বলেন, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ময়লা আবর্জনাগুলো সঠিক জায়গায় ফেলার অভ্যাস করবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব।
ইত্তেফাক/উজ্জল
