কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে শফিল আলম (৪২) নামে এক বন্দুক তৈরির কারিগরকে ৩টি বন্দুক ও ১০টি গুলিসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের মৃত চাঁদ মনু সিকদারের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের (পিপিএমবার) নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ফকিরাকাটাস্থ অস্ত্র ব্যবসায়ীর আস্তনায় অভিযান চালিয়ে শফিল আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। স্থানীয়দের ভাষ্যমতে শফিউল আলম দীর্ঘ দিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে পাহাড়ে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে বেচা বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ২০১৩ সালে মাদক দ্রব্য আইনে আরো একটি মামলা রয়েছে।
মহেশখালী থানার নতুন ওসি প্রদীপ কুমার দাশ যোগদানের পর থেকে দাগী আসামি ও পেশাদার সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ পিপিএম বার জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
