লাইটার শ্রমিকদের কর্মবিরতি, পণ্য পরিবহন বন্ধ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫
লাইটার শ্রমিকরা শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছে। এর ফলে চট্টগ্রাম থেকে নৌপথে লাইটারেজ জাহাজে করে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
 
সরকার ঘোষিত বেতন-ভাতার দাবিতে লাইটারেজ শ্রমিকরা এই ধর্মঘট করছে। কর্মবিরতির ফলে কর্ণফুলি নদীর ১৬টি ঘাটে পণ্য উঠা-নামায় অচলাবস্থা বিরাজ করছে। ঘাটগুলোতে শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে।  
 
জানতে চাইলে বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, ‘গত বছরের ৫ অক্টোবর শ্রমিকদের বর্ধিত মজুরির গেজেট ঘোষণা করেছে সরকার। এরপর ২৬ সেপ্টেম্বর নতুন বেতন ঘোষণা করা হয়। কিন্তু এখনো পর্যন্ত জাহাজ মালিকরা বর্ধিত বেতন ভাতা কার্যকর করেনি। ফলে শনিবার থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। জাহাজ মালিকরা সরকার ঘোষিত বর্ধিত বেতন-ভাতা প্রদান করলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হবে।’
 
 
ইত্তেফাক/উজ্জল