জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ডলার প্রতারক চক্রকের তিন সদস্যকে গ্রেফতার করেছে জামালপুরের র্যাব।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পৌর মহরের বেলতৈল বাজার এলাকায় থেকে আফজল উদ্দিনের ছেলে আলামিন (৩২), শাজাহান আলীর ছেলে সুলায়মান হোসেন (২৫) এবং মৃত ফকির আলীর ছেলে ফিরোজ মিয়াকে (২৭)গ্রেফতার করা হয়। তাদের বাড়ি উপজেলার খুঁটারচর গ্রামে।
জামালপুর র্যাব-১৪ এর কার্যালয় সূত্রে জানায়, গত ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ এলাকার মোহাম্মদ নাসিম নামের একজনকে ডলার দেয়ার কথা বলে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা । তার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাদের গ্রেফতার হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ডলার প্রতারক চক্রটি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতারণার অভিযোগে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল
