রাজশাহী কলেজে লোক সাংস্কৃতিক উৎসব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭
রাজশাহী কলেজে ৪ দিনব্যাপি লোক সাংস্কৃতিক ও নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন কথা সাহ্যিতিক হাসান হাজিজুল হক। কলেজ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। অতিথিদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন মাধ্যমে বরণ করে নেয়া হয়।
 
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, রাজশাহী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক ড. রিনা রানী দাস, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর জুবাইদা আয়েশা সিদ্দীকা, ইংরেজি বিভাগের প্রধান পিযুষ কান্তি ফৌজদার প্রমুখ। 
 
৪ দিনব্যাপি এ নাট্য উৎসবে বিভিন্ন ঐতিহ্যবাহী নাটক, লোক সংগীত পরিবেশিত হবে। বাংলাদেশের কিছু গুণী অভিনয় শিল্পী এ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। এ উৎসব আযয়োজন করছে মানওয়া নাট্যদল এবং লোক সংস্কৃতি ও নাট্যচর্চা কেন্দ্র। এ আয়োজনে সার্বিক সহায়াতা দিচ্ছে রাজশাহী কলেজ নাট্য সংসদ।
 
ইত্তেফাক/উজ্জল