মেহেরপুর গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল আজিজ মারা যান। তিনি গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। আবদুল আজিজ ওই গ্রামের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার ভাতিজা ব্যবসায়ী মিনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকাল তিনটার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন।
এবিষয়ে উপজেলা মেডিকেল অফিসার চিকিৎসক এম কে রেজা জানান, আব্দুল আজিজের মাথায় আঘাত লেগেছিল। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/জামান
