টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করায় টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
শনিবার আইসিসির ফেসবুক পেজে অভিনন্দন জানায় সংস্থাটি।
ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুরের ব্যাটিং পরিসংখ্যান ছিলো ৫১ ম্যাচে ৯৪ ইনিংসে ২৯২২ রান। ফলে ৩ হাজারের মাইলফলক স্পর্শ করতে ৭৮ রান প্রয়োজন পড়ে তার।
টেস্টে বাংলাদেশ ইনিংসের ১০৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ৩’হাজার রান পূর্ণ করেন মুশফিকুর। এই তালিকায় বাংলাদেশের হয়ে আগেই নাম লিখিয়েছিলেন হাবিবুল বাশার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
৩ হাজার পূর্ণ করেই থেমে থাকেননি মুশি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। ২৪৩ বলের ইনিংসে ছিলো ১৩টি চার ও একটি ছক্কা।
রবিবার ইনিংসের ১১৮তম ওভারে উমেশ যাদবের বলে চার মেরে সেঞ্চুরি পূরণ করেন তিনি। মিরাজের বিদায়ের পর এখন তার ব্যাটেই শঙ্কা কাটানোর স্বপ্ন দেখছে টাইগার শিবির।
ইত্তেফাক/মাহাদী
