রাজধানীতে ডিবি পরিচয়ধারী ১০ প্রতারক গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪
 
রাজধানীর সবুজবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী ১০ প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
 
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, রবিবার সকালে অভিযান চালিয়ে ওই দশজনকে গ্রেফতার করা হয়।
 
IMG0
 
তিনি জানান, ওই ১০ জনের কাছ থেকে চারটি যানবাহন, পিস্তল, পাইপগান, জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ছুরি উদ্ধার করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কাউছার