পিরোজপুরে গরুর দুধ খেয়ে জলাতঙ্কে ২০ শিক্ষক-কর্মচারী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪
 
পিরোজপুরের কাউখালীতে জলাতঙ্ক রোগাক্রান্ত গরুর দুধ খেয়ে ভয়ে রয়েছেন একটি কলেজের ১৮জন শিক্ষক-কর্মচারী। তাদের প্রতিরোধক ভেকসিন নেয়ার বিষয়টি 'টক অব দ্যা টাউন' এ পরিণত হয়েছে।
 
সূত্র জানায়, ৪ফেব্রুয়ারি কাউখালী মহিলা কলেজে কর্মরত একজন কর্মচারীর বাড়িতে পালিত গরুর দুধ তার প্রতিষ্ঠানের একজন গভার্নিংবডির সদস্যসহ ১৮শিক্ষক-কর্মচারীর মাঝে পরিবেশন করেন। ওই দুধ খাওয়ার কয়েক দিন আগে গরুটিকে পাগলা কুকুর কামড় দেয় এবং ৯ফেব্রুয়ারি গরুটি মারা যায় বলে অভিযোগ ওঠে। এ খবর জানতে পেরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে জলাতঙ্কের ভয় দেখা দিয়েছে। এদের কয়েকজন ইতোমধ্যে প্রতিরোধক ভেকসিনও নিয়েছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগে করে বলেন, 'কলেজের এক কর্মচারীর বাসা থেকে আনা গরুর দুধ পান করে ১৮ থেকে ২০জন শিক্ষক-কর্মচারী। পাঁচদিন পর তারা জানতে পারেন গরুটি পাগলা কুকুরের কামড়ে মারা গেছে। এতে করে জলাতঙ্কের ভয়ে কয়েকজন ভেকসিন নিলেও এলাকায় ভ্যাকসিন সংকট ও দাম বেশি হওয়ায় অনেকে ভেকসিন নিতে পারছেন না।'
 
এই বিষয়ে অভিযুক্ত ওই কর্মচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমি জানিনা যে, আমার গরুকে কুকুরে কামড়িয়েছিল।'
 
ইত্তেফাক/জামান