ইন্টেলিজেন্ট ইনভার্টর প্রযুক্তির এয়ার কন্ডিশনারসহ ওয়ালটনের কয়েকটি নতুন মডেলের পণ্যের উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
সরকারের রাজস্ব আহরণে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান রবিবার দুপুরে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম এ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসেছেন।
ওয়ালটন ব্র্যান্ডের নতুন মডেলের রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভি ও রিমোট কন্ট্রোল টেবিল ফ্যান এর উদ্বোধন করেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টর প্রযুক্তির লেটেস্ট মডেলের এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর, গ্লাস ডোর প্রযুক্তির রেফ্রিজারেটর, রিমোট কন্ট্রোল টেবিল ফ্যান এবং কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির আগামী প্রজন্মের স্পেকট্রাকিউসহ আরো তিনটি নতুন মডেলের এলইডি টেলিভিশন। উদ্বোধনের পরে তিনি ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সেল’র মহা-পরিচালক মো. বেলাল উদ্দীন, ঢাকা উত্তরের কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট মো. মাসুদ সাদিক, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার (ফিন্যান্স), এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম এন্ড এডমিন), মো. সিরাজুল ইসলাম (পলিসি, এইচআরএম এন্ড এডমিন)।
ইত্তেফাক/আনিসুর
