চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২১তম ব্যাচের উদ্যোগে ‘একুশ উত্সব ’ পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই উত্সব অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে তাঁর ‘দলিত ও জাতি-বর্ণ বৈষম্য: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গবেষণামূলক গ্রন্থের জন্য ইউজিসি স্বর্ণ পদক অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ২৬ বছর পরে বন্ধুদের পেয়ে বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
