ঝিনাইগাতীতে বিরল প্রজাতির স্বর্ণপেঁচা উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৪
শেরপুরের ঝিনাইগাতীতে রবিবার সকালে বিরল প্রজাতির স্বর্ণপেঁচা উদ্ধার করা হয়েছে। দেখতে সোনালি রংয়ের মধ্যে সাদা ফুটফুটে দাগ রয়েছে। 
 
আজ বিকালে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান শেরপুর পুলিশ সুপারের নির্দেশে শেরপুর বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে নিশাত হোসেন রনি জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট এর নিকট হস্তান্তর করেন। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে থানার গেটের সামনে প্রাণীটিকে দেখতে পায় এবং তাকে আটকে খাঁচায় বন্দী করে খবর দেয়া হয়।
 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম