কনফিডেন্সের নতুন সার্ভিস সেন্টার উদ্বোধন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩১
সম্প্রতি রংপুরে কনফিডেন্স ইলেকট্রিক লিমিটেডের ৩য় আঞ্চলিক  সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার উদ্বোধন হয়েছে। 
 
রংপুরের পূর্ব কামাল কাছনা জি.এল. রায় রোডের সেলস সেন্টার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রংপুরে সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আরিফুর রহমান, মার্কেটিং অ্যান্ড ব্রান্ড ম্যানেজার মো. আসিফ উদ্দিনসহ বিশিষ্ট ব্যবসায়ীরা। 
 
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, ‘ব্যবসায়ীক দিক থেকে উত্তর-বঙ্গের বিভাগীয় শহর রংপুর একটি গুরুত্বপূর্ণ ও বিপুল সম্ভাবনাময় অঞ্চল। ব্যবসায়ীক প্রসারের পাশাপাশি তরুণদের কর্মসংসহান তৈরি, ভোক্তা সেবার মান আধুনিকায়ন ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এই অত্যাধুনিক সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার একটি সূদুরপ্রসারী দৃষ্টান্ত গঠনে ভূমিকা পালন করবে। খুব শিগগিরই প্রতিষ্ঠানটি আরো একাধিক সেলস ও সার্ভিস সেন্টার শুরু করবে।
 
ইত্তেফাক/উজ্জল