বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:১৭

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আহাদ হায়দারের বাড়িতে শনিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাড়ির কাঁচের জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শহরের আমলাপাড়া সড়কের চারতলা বাড়ির তিনতলায় অগ্নিসংযোগ করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, সাংবাদিক আহাদ হায়দারের বাড়িতে কারা কি উদ্দেশ্যে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।