ধুনট (বগুড়া) সংবাদদাতা
ধুনট উপজেলায় শ্বশুর বাড়ির পাশে গাছ থেকে জামাতা আব্দুল মোমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আশরাফ আলীর ছেলে। শনিবার সকালে ধুনট উপজেলার বিলকাজুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আব্দুল মোমিনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব না।
