জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি।
রবিবার দুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম মহিউদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলা পরিষদকে একটি সুন্দর ও স্বচ্ছ জেলা পরিষদ গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জ জেলার উন্নয়ন করতে চাই। জেলার সকল উন্নয়নমূলক কাজে গণমাধ্যম কর্মীদের কাছে সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।
উন্নয়নের পাশাপাশি তিনি জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সমস্যাও গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবে সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক শাহানুর ইসলাম, সহ- সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক গাজী ওয়াজেদ আলম,সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দির ভিকু, প্রেসক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক রিপন আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু
