সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই বনদস্যুকে আটক করা হয়েছে।
সোমবার সকালে ছোট কলাগাছিয়া এলাকার পশুর তলা খালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/সালেহ্
