বেনাপোলে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক  বজলুর রহমান (৫৫) সীমান্তের বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।
 
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ এ অভিযান চালায়। জব্দকৃত এসব স্বর্ণবারের ওজন এক কেজি আট শ গ্রাম।
 
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর সামাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণবারগুলোর বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্