গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
শুক্রবার রাতে গলাচিপায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম মিল্টন দত্ত।
মিল্টন দত্তের বাবা নেপাল দত্ত জানান, মিল্টন দত্ত ওই রাতে পানপট্টি মুক্তিযুদ্ধের সেন্টারবাজার থেকে চানখা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোখলেচ মিয়ার ঘেরের পাশে পৌঁছলে দুর্বৃত্তরা টেঁটা দিয়ে উপর্যপুরি আঘাত করে। এরপর ধারাল অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করে। তার চিত্কারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাননি।
