নিখোঁজ সংবাদ : প্রাণ কৃষ্ণ দেব নাথ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৮
 
বৃদ্ধ বয়সে শরীরে ব্যথার যন্ত্রণা নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন প্রাণ কৃষ্ণ দেব নাথ (৬৭)। তার বাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানার অধীনস্থ বাঘিয়া বাজারের সেরাজাবাদ গ্রাম। এই গ্রামে তার নিজের দোকান রয়েছে। চিকিৎসার জন্য গত ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে আসেন তিনি। এরপর গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার সময় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বের হন। এরপর থেকে তার কোন খোঁজ মিলছে না। এই মর্মে নারায়ণগঞ্জ সদর থানায় জিডি (৫৯৭, ১২/০২/১৭) করা হয়েছে।
 
প্রাণ কৃষ্ণ দেব নাথ উচ্চতায় ৬ ফুট। গায়ের রং কালো। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের একটি শার্ট ও সাদা চেক লুঙ্গি। কোন ব্যক্তি এই বৃদ্ধর সন্ধান পেলে তাকে উপরে উল্লেখিত ঠিকানায় অথবা ০১৯১৬১৭৭৭৩০, ০১৭১২৫০৯৬৩৩ (সঞ্জয় দেব নাথ) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
 
ইত্তেফাক/আরএ