দৈনিক সমকালের সাংবাদ কর্মী আবদুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার।
প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ইয়াছিন ঢালী, অধ্যাপক মাকবুল আহমদ, অধ্যাপক আব্দুল হাকিম, প্রফেসার এবাদুল গাজী বাদল, প্রভাষক আহসান উল্যাহ, ছেংগারচর পৌরবাজার কমিটির সভাপতি মোবারক মুফতি, সমাজসেবক মনির হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুজ্জামান ডলার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, কার্যকরী কমিটির সন্মানিত সদস্য মনিরুল ইসলাম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর রহমান শিবলু, ক্রিয়া সম্পাদক শাহীন মিয়া, কোষাধ্যক্ষ নুরে আলম নূরী, দফতর সম্পাদক লিয়াকত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মো. জহির ও মানবাধিকার বিষয়ক নুর হোম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/সালেহ্
