লামায় পরীক্ষায় অব্যবস্থাপনা: কেন্দ্র সচিবকে প্রত্যাহারে বোর্ডের নির্দেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০
বান্দরবানের লামা উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নকল সরবরাহের সময় এক শিক্ষককে হাতেনাতে ধরার কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
সোমবার লামাঃ ৩ চাম্বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া।
 
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন উপজেলা শিক্ষা অফিসারকে নাজেহাল করেন বলে জানা গেছে।
 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাছান জানান, পরীক্ষায় অব্যবস্থাপনার কারণে কেন্দ্র সচিব মো. আব্দুছ ছাত্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নিদের্শনা দেয়া হয়েছে। নকল সরবরাহের অভিযোগে ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাম্বি পরীক্ষা কেন্দ্রের ৭নং কক্ষের পরিদর্শক অরুণ কুমার সুশীলকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্