চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আজাবুল উপজেলার শৈলমারী গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে গ্রামের লোকজন মাঠের ভুট্টা ক্ষেতে আজাবুলের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/সালেহ্
