সৈয়দপুরে মত্স্য বিভাগের জলাশয় খনন শুরু

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:২৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সম্প্রতি সৈয়দপুর উপজেলা মত্স্য বিভাগের একটি জলাশয়ের পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। খনন কাজের ফলে জলাশয়টি এলাকার মানুষের উপকারে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বলেন, সৈয়দপুর উপজেলার পৌর এলাকার কুন্দল বিল জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় খনন কাজ করা হচ্ছে।