সিম্ফনি মোবাইলের নতুন চমক ‘সিম্ফনি আই ২৫’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৩
স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন চমক ‘সিম্ফনি আই ২৫’। 
 
সিম্ফনি আই ১০ (১ জিবি), আই ১০ (২জিবি), আই ৫০ এবং আই ২০ এর অসাধারণ ধারাবাহিকতার পর এবার বাজার মাতাতে সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো আই সিরিজের নতুন এই হ্যান্ডসেটটি। 
 
ডুয়াল আর্ক ডিজাইনের কারণে হাত দিয়ে সেটটি গ্রিপ করা সহজ হবে। অপারেটিং সিস্টেম এ এ্যামিগো ৩.২ বেইজড অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো থাকার কারণে ফোনটি হয়েছে অনেক বেশি ফাস্ট। 
 
১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর এর এই স্মার্টফোনটিতে র‍্যাম আছে ১ জিবি এবং ইন্টারনাল মেমোরি আছে ১৬ জিবি যাতে রাখা যাবে অনেক বেশি গান এবং ছবি যা চাইলে ৬৪ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে। উন্নত প্রসেসর থাকায় গেমস খেলা বা ভিডিও দেখার সময় ল্যাগ করার সম্ভাবনা নেই বললেই চলে। 
 
এর ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় অল্প আলোতেও ছবি উঠবে অনেক বেশি ক্লিয়ার। সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফেস বিউটি ২ এবং ডিসপ্লে ফ্ল্যাশ থাকার কারণে সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবি হবে অনেক বেশি ক্লিয়ার। ক্যামেরা ফিচার হিসেবে আসছে ফেস বিউটি, প্যানারোমা মোড, স্মার্ট সেন্স মোড, প্রফেশনাল মোড, নাইট মোড, টেক্সট রিকোগনেশান মোড, এইডিআর মোড, জি আই এফ মোড, স্মার্ট স্ক্যান ইত্যাদি। 
 
২৩০০ এমএএইচ এর লি আয়ন ব্যাটারি দিবে সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ সুবিধা। ফাইভ ফিঙ্গারস  মাল্টিটাস্কিং সুবিধা যুক্ত হওয়াতে মাল্টিটাস্কিং এর সময়েও ল্যাগ করার সম্ভাবনা নেই। 
ব্ল্যাক-গোল্ড, ব্ল্যাক-সিলভার এবং সম্পূর্ণ ব্ল্যাক কালার এই তিন কালারে সেটটি পাওয়া যাচ্ছে সিম্ফনির সকল আউটলেটে।
 
সিম্ফনি মোবাইল সব সময়ই ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজারে স্মার্টফোন নিয়ে আসে। এই ফোনটির ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। সিম্ফনি আই ২৫ ফোনটির দাম রাখা হচ্ছে মাত্র ৬,৭৯০/-।
 
ইত্তেফাক/উজ্জল