চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শনিবার বজ পাতে এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন। নিহতরা হলো- উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর দক্ষিণপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক জেকের আলীর ছেলে ও বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র শান্ত হোসেন ও একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন।
জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে বজ সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় শান্ত মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বজ পাতে আহত হয়। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রিনা খাতুন মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ াপাতে মারা যান। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বজ পাতে পাঁচজন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
