গতকাল সোমবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবর্ণা রাণী সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৪টি ইটভাটায় এ অভিযান চলে। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ৬ ধারা মোতাবেক ইট পোড়ানোর কাজে জ্বালানী কাঠ ব্যবহারের অপরাধে তাদের জরিমানা করা হয়।
পরে আদায়কৃত জরিমানার টাকা সোনালী ব্যাংক মিরপুর শাখায় জমা দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু
