মাত্র কোয়ার্টার কি. মি. রাস্তার জন্য শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫০

ছবিটি দেখতে মাঠের চষা জমি বলে মনে হলেও বাস্তবে এটি একটি রাস্তার ছবি। বেহাল রাস্তাটি উপজেলার পৌরসভার উত্তর সীমানা সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রধান খাল পাড়ের ধুবইল ইউনিয়নের মাত্র কোয়ার্টার কিলোমিটারের গোবিন্দগুনিয়া -মোশারফপুর ব্রিজ সড়ক।

ওই কোয়ার্টার কি. মি. রাস্তাটি ছাড়া আশপাশের সকল রাস্তা পাকাকরণ করা হয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত ভারি ও হালকা যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ-উত্তরবঙ্গে চলাচল করে।

বেহাল রাস্তাটির পাশে উপজেলার একমাত্র সর্বাধিক শিক্ষার্থীর গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি বিদ্যালয়টি অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

শুস্ক মৌসুমে রাস্তাটি দিয়ে বিপুল পরিমান যানবাহন চলাচল করায় যেমন ধুলিঝড় অবস্থার সৃষ্টি হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে রাস্তাটি হয়ে পড়ে একেবারেই চলাচলের অযোগ্য।

রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাথমিক কয়েকশত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী চলাচল করছে। যাদের মধ্যে শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থীও রয়েছে। অত্র এলাকার দূর্ভোগের শিকার জনসাধারণ অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রাস্তাটি পাকাকরনের জোর দাবি জানিয়েছে।

ইত্তেফাক/নূহু