জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৩০

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের ২০১৯-২০ সালের নির্বাচনে তৌহিদ সিকদার সভাপতি ও রিপন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হান্নান।

ভোটে ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জরিপ মিয়া ও দ্বিতীয়বারের মতো কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন-মো. আবুল বাশার, সুজন মিয়া ও মো. মনির হোসেন আকন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা হয়। বিগত দুই বছর কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে শ্রী রাম দাস সভাপতি ও চান মিয়া সাধারণ সম্পাদক ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি