রোনালদোর চোট ভাবাচ্ছে রিয়ালকে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০৫
শনিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে লা লিগার ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন রোনালদো। এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘‘ডান পায়ে চোট পেয়েছেন রোনালদো। সেই কারণে ও আলাদা করে ট্রেনিং করেছে।’
 
এজন্য বুধবার নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখো গেছে। তবে সবার আশা, ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের আগে ফিট হয়ে উঠবেন তিনি।
 
৩২ বছর বয়সী রোনালদো ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২১টি গোল করেছেন। তবে চলতি চ্যাম্পিয়নস লিগ আসর মোটেই ভালো যাচ্ছে না তার। এখন পর্যন্ত ইউরোপ সেরার আসরে মাত্র দুটি গোল করেছেন। অথচ গতবার এই গোলমেশিন ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা, ১২ ম্যাচে করেছিলেন ১৬টি গোল।
 
ইত্তেফাক/মাহাদী