চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮
 
চাঁপাইনবাবগঞ্জের ওহেদপুর সীমান্তে মাসুদ রানা (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 
নিহত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোসারফ হোসেনের ছেলে। সোমবার রাত ১১টার দিকে সীমান্তের পিলার নং ১৩/এসএ এলাকায় তিনি নিহত হন বলে জানা গেছে। এ সময় মাসুদের সঙ্গে থাকা তার চাচাতো ভাই আবুল কালাম (২৫) আহত হয়েছেন।
 
চাঁপাইনবাবগঞ্জে ৯'বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এস.এম আবুল এহসান সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে ভারতের ভূখণ্ডে একজন বাংলাদেশি আহত হবার কথা লোকমুখে শুনেছেন। তবে নিশ্চিত করে কিছুই জানাতে পারেননি তিনি। এবিষয় ভারতীয় বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে। খবর পেলে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান