চুয়াডাঙ্গা সীমান্তে আটক ২

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৩
 
চুয়াডাঙ্গা দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
 
সোমবার সন্ধ্যায় তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা থানার ধাওয়াসিবা গ্রামের সুনিল বিশ্বাসের পুত্র কিশোর বিশ্বাস (৩০) ও হাসবা গ্রামের শান্তিরাম এর পুত্র পঙ্কজ শীল (২৮)।
 
বিজিবি জানায়, তারা সোমবার বিকালে সীমান্তের ৯২/৭ এর কাছ দিয়ে ভারতে অবৈধ প্রবেশ করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সুবেদার সরওয়ার হোসেন তাদেরকে আটক করেন।
 
ইত্তেফাক/জামান