খাগড়াছড়ি প্রতিনিধি ও দীঘিনালা সংবাদদাতা
অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে খাগড়াছড়ি সংবাদ সম্মেলন করেছে মিতালী চাকমা নামের এক কলেজছাত্রী। জানা গেছে, সে রাঙ্গামাটি জেলার সাপছড়ি ইউনিয়নের ধনমনি চাকমার মেয়ে এবং রাঙ্গামাটি সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের শিক্ষার্থী। তার দাবি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা তাকে ১৩দিন আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। সর্বশেষ ১৩ দিন বন্দি থাকার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করে প্রথমে রাঙ্গামাটির কোতয়ালী থানায় সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করে সে এসব কথা জানায়। এ ঘটনায় ৩০ জনকে আসামি করে রাঙ্গামাটির কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় সে।
