চট্টগ্রামের শিল্পকলায় তিন বিশিষ্ট কবির কবিতা থেকে আবৃত্তি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৩১

চট্টগ্রাম অফিস

উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে তিনজন বিশিষ্ট কবির উপস্থিতিতে তাদের কবিতা আবৃত্তি করেছেন ২৭ জন আবৃত্তিকার। কবিরা হলেন : মিনার মনসুর, অভীক ওসমান ও কমলেশ দাশগুপ্ত। কবিদের বিভিন্ন সময়ে প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে এসব কবিতা আবৃত্তি করা হয়। পর্যায়ক্রমে কবিরা মঞ্চে উঠে তাদের বক্তব্য রাখেন এবং সকণ্ঠে কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘কবি ও কাব্যকথার সমন্বয়’। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন আবৃত্তিকার ফারুক তাহের। মঞ্চে আবৃত্তি শিল্পীদের সাথে কবিদের আহবান করে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও সম্মাননা।

অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু তিন বিশিষ্ট কবি বলেন, এই ধরনের অনুষ্ঠান যত বেশি আয়োজিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপদ থাকবে।