মানুষকে আরো ভাল কলিং সুবিধা দিতে গুগল অ্যাপসে নতুন রূপে হাজির হয়েছে ট্রু কলার। বর্তমানে বিশ্বে ২৫ কোটি গ্রাহক ব্যবহার করছে ট্রু কলার। আর সে কারণেই বিশ্বের যে কোন দেশ থেকে কল আসলে আপনি পেয়ে যাবেন কল করা মানুষটির নাম। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পেয়ে যাবেন তার ছবি।
আপনাকে কে কল করবে, আর কে নয়- তা নিশ্চিত হতে ট্রু কলার কল ও ম্যাসেজ ব্লকের অপশন এনেছে তাদের নতুন অ্যাপে। আপনাকে যে বিরক্ত করছে তার নাম ব্লাক লিস্টে ফেলে প্রয়োজনে আপনি রিপোর্টও করতে পারবেন ঐ ব্যক্তির বিরুদ্ধে।
ট্রু কলারের নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে মোবাইলে ব্যালেন্স না থাকার কারণে ফোন দিতে ব্যর্থ হলেও 'কল মি ব্যক' নামের অপশনটি ব্যবহার করে আপনাকে ফোন করার জন্য বলতে পারবেন বন্ধু বা পরিচিতদের।
এ ছাড়াও কোন কারণে আপনি ফোন ধরতে ব্যর্থ হলে সে মনে করিয়ে দেবে আপনাকে, একটি কল মিস করেছেন আপনি।
বর্তমানে অ্যাপটি বাংলাতেও পাওয়া যাচ্ছে। সুতরাং আপনিও এই লিংকে: http://www.truecaller.com/download ক্লিক করে উপভোগ করতে পারেন অ্যাপসটি।
ইত্তেফাক/রাফাত
