গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কৃষ্ণ বিশ্বাস (৬১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস প্রাতভ্রমণে বের হন। সদর উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রলি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
