জাপানের টেক জায়ান্ট তোশিবা চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২২
ব্যাপক লোকসানের কারণে তোশিবার চেয়ারম্যান শিজেনোরি শিগা পদত্যাগ করেছেন। মঙ্গলবার কোম্পানিটি এ কথা জানায়। 
 
কোম্পানিটি যুক্তরাষ্ট্রে তাদের পারমানবিক ব্যবসায় মাল্টি বিলিয়ন ডলার ক্ষতির আভাস দেয়ার পর তিনি পদত্যাগ করলেন।
 
কোম্পানিটি চলতি অর্থ বছর ৩৯০ বিলিয়ন ইয়েন (৩.৪ বিলিয়ন ডলার) ক্ষতির আভাস দেয়। তবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ব্যবসার বিনিয়োগ থেকে ৭১২ বিলিয়ন ইয়েন উত্তোলন করা যাবে বলে প্রত্যাশা করছেন কোম্পানির ব্যবস্থাপকেরা।
 
তারপরও তোশিবার ভবিষ্যত নিয়ে খুবই উদ্বিগ্ন অবস্থানে রয়েছেন এর কর্তাব্যক্তিরা। কোম্পানিটি জানায়, গত ডিসেম্বর থেকেই এর শেয়ারের দরপতন হতে হতে অর্ধেকে নেমে আসে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু