ঢাকার আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ধামসেনার ইউনিয়নের অ্যাজাক্স মিলের গেটের সামনে একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্ত্রী শিখাকে হত্যার পর সোহেল রানা (২৮) নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোহেলের বাড়ি মেহেরপুরে। তিনি দিনমজুর। তার স্ত্রী শিখা আক্তার স্থানীয় ডিইপিজেডে অবস্থিত হোপলোন নামের একটি পোশাক কারখানার শ্রমিক।
মহসিনুল কাদির আরও জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের বিষয়টি জানা গেছে। এ কারণেই ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
