শার্শা উপজেলার পল্লীতে ডিহি এলাকায় নাশকতার প্রস্তুতিকালে আজ মঙ্গলবার ভোরে ৮টি হাতবোমাসহ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান ডিহি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের একটি বাড়িতে নাশকতা করার জন্য মঙ্গলবার ভোরের দিকে শার্শার ডিহি এলাকায় বেশ কিছু লোকজন সংগঠিত হচ্ছে এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮টি তাজা হাতবোমাসহ ৫ জনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আটককৃতরা সকলে বিএনপির নেতাকর্মী বলে তিনি জানান।
আটককৃতদের মধ্যে রয়েছে- লোকমান হোসেনের ছেলে নুরুল ইসলাম, আরশাদ আলীর ছেলে ওলিয়ার রহমান, ইব্রাহিম সরদারের ছেলে ইসমাইল সরদার, আব্দুল কাদেরের ছেলে আব্দুল মাবুদ ও আব্দুর রাজ্জাকের ছেলে গিয়াস উদ্দিন। এদের সকলের বাড়ি শার্শার উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
