সাতকানিয়ায় ২ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৫
চট্টগ্রামের সাতকানিয়ার থানা পুলিশ গত সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ হিলফুল কবির চৌধুরী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 
 
জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১১টায় সাতকানিয়া থানার এসআই দীপন চন্দ্র সরকার  ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার মাথা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে অভিযান চালায়। অভিযানে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী ও ওই গাড়ির চালক মানিকগঞ্জ জেলার মুলজান খাগড়াকুড়ি এলাকার হুমায়ুন কবির চৌধুরীর ছেলে হিলফুল কবির চৌধুরীকে আটক করা হয়। 
 
সাতকানিয়া থানার এস আই দীপন চন্দ্র সরকার ইয়াবাসহ ১ জনকে প্রাইভেটকারসহ আটকের কথা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদব্য আইনে মামলা দায়ের হয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম