ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ জানুয়ারি সিন্ডিকেটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক এস এম শরীফ আহমেদ, গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
