হাতঘড়ির ভেতরে ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৩৩

চট্টগ্রাম অফিস

হাতঘড়ির ভেতরে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন (২২) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খৈয়াখালী গ্রামের মো. আক্কাছ মিয়ার পুত্র। গত শুক্রবার রাতে তাকে নগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, সদরঘাট এলাকার বিএসসি ঘাটে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতঘড়ির ভেতর থেকে ২০ পিস ও পকেট থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।