হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী হামলায় আহত ১৮

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৬
মঙ্গলবার বিকালে হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে ভূমিহীনদের ওপর অতর্কিতে হামলা চালায় মনপুরার কথিত সন্ত্রাসীরা। এতে নারী পুরুষসহ ১৮ জন আহত হয়েছে। আহতদের মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ আহতদের হাসপাতালে দেখতে যান।
 
জানা গেছে, মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলাধীন সুখচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঢালচরের একটি দোকানে বসে মো. নবীর উদ্দিন (৪৫) ও খোরশেদ আলম (৭০) গল্প করছিলেন। এমন সময় মনপুরার ২০/২৫ জন সন্ত্রাসী এসে ওই দুইজনকে সীমানা পিলার তুলে ফেলার অভিযোগ এনে বেদম মারধর করে আহত করে। আহতদের বাঁচাতে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে বেলায়েত হোসেন (৬৫), মো. কামরু (৩৬), মাহমুদুল হক (৫৫), নাসির উদ্দিন (৩৫), জামাল উদ্দিন (৪০), মাহে আলম (৬০), মো. এমরান (২৬), জামালউদ্দিন (৪৫), রাহেনা বেগম (৪০), লুবনা বেগম (২০), রোকসানা (২৭), আমেনা খাতুন (৪১), মাহফুজা খাতুন (৫০), চৌধুরা খাতুন (৫৫), মিনারা বেগম (৪৫) ও শাহেনা বেগম (২৫)।
 
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভূমিহীনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
এদিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খাঁন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান।