রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রণন ও গুনগুন এর যৌথ উদ্যোগে চার দিনব্যাপী বই মেলা শেষ হচ্ছে আগামীকাল বুধবার।
এর আগে গত রবিবার বেলা ১২ টায় প্রখ্যাত লেখক হায়দার বসুনিয়া বইমেলার উদ্বোধন করেন। বইমেলার তৃতীয় দিনেও স্টলগুলোতে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত।
বুধবার মেলার শেষ দিনে বিকাল সাড়ে তিনটায় উদীচী শিল্পীগোষ্ঠী বেরোবি সংসদের সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন সাংস্কৃতিক পরিবেশনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একে এম নূর-উরন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার সমাপ্তি ঘোষণা করবেন।
আয়োজকারী সংগঠন গুনগুনের সভাপতি ও শিক্ষক উমর ফারুক জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম বই মেলা। বেশ সাড়াও পেয়েছি। বুধবার এই মেলা শেষ হতে চলেছে। আশা করি সুষ্ঠভাবে মেলাটির সমাপ্তি ঘোষণা করতে পারব।
ইত্তেফাক/নূহু
