উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার চাকবৈঠা সড়কে ডিগলিয়া ব্রিজের উপর যানবাহনে ডাকাতি হয়েছে। ৭/৮ জনের ডাকাত দল যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে। উখিয়া থানা পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে রামদাসহ ৩ জন ডাকাতকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৮ শত টাকা ও দুটি মোবাইল। ধৃত ডাকাতরা হচ্ছে — পালংখালীর ছৈয়দ করিমের ছেলে রফিক, সিকদারবিল গ্রামের মৃত ফকির আহম্মদের ছেলে নূরুল আমিন ও থাইংখালী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক নাজির হোসাইনের ছেলে ফারুক হোসেন।
