কিরণকে বয়কট ক্রীড়া সাংবাদিকদের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৯
গণমাধ্যমকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণের নেতিবাচক বক্তব্যের কারণে তাকে বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা।
 
মঙ্গলবার বাফুফে ভবনে মহিলা দলের সিঙ্গাপুর ডেভলপমেন্ট কাপ ফুটবলে অংশ নেওয়ার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে রবিবার ওয়ালটনের সঙ্গে স্পনসর বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিরণ বলেছিলেন সংবাদমাধ্যম ফুটবলের সমালোচনা করে। প্রচার মাধ্যমের নেতিবাচক প্রচারের কারণে ফুটবলে স্পনসর আসছে না। এসময় উপস্থিত সাংবাদিকরা এভাবে ঢালাওভাবে দোষারোপ না করার আহবান জানান।
 
কিন্তু তা তিনি শোনেননি। এজন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি তাকে বয়কটের সিদ্ধান্ত নেয়।
 
পৃথক বিবৃতিতে তারা জানান, যদি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান ও নারী ফুটবল দলের সমস্যদের সঙ্গে  সংবাদমাধ্যমকে কথা বলতে না দেন তবে তারা সংবাদপ্রচার থেকে বিরত থাকবে।
 
ইত্তেফাক/মাহাদী